আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ্য
![]() |
| Bangladesh Online Awami Taskforce-BOAT |
জাতীয় যুব শ্রমিক লীগ–এর ডিজিটাল প্ল্যাটফর্ম
আমাদের ভিশন (Our Vision)
ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি দক্ষ, প্রযুক্তিয়াপূর্ণ ও স্বাবলম্বী সাইবার ফোর্স গড়ে তোলা; যারা ডিজিটাল মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যকলাপের প্রচার, সঠিক তথ্য উপস্থাপন এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।
আমাদের মিশন (Our Mission)
উন্নয়ন প্রচার ও আর্কাইভ: বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য ও সরকারের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে প্রামাণ্যচিত্র ও ভিডিও বার্তার মাধ্যমে প্রচার ও সংরক্ষণ করা।
অপপ্রচার ও গুজব প্রতিরোধ: সরকারবিরোধী মিথ্যে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য-প্রমাণসহ যৌক্তিক, জোরালো ও কার্যকর প্রতিবাদ গড়ে তোলা।
সাইবার নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি: প্রয়োজনীয় কৌশলগত কার্যক্রম ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত সাইবার অ্যাটাকিং ফোর্স এবং দক্ষ ইথিক্যাল হ্যাকিং টিম গঠন করা।
লার্নিং টু আর্নিং ও কর্মসংস্থান সৃষ্টি: বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তরুণ সমাজকে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট, এআই, কনটেন্ট ক্রিয়েশন (ফেসবুক/ইউটিউব), ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনেমানো যুগোপযোগী প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করে তোলা।
ডিজিটাল অর্থনীতি ও রেমিটেন্স বৃদ্ধি: আইসিটি খাতের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা।
উদ্যোক্তা তৈরি ও ব্যবসায়িক ব্রান্ডিং: স্বল্প পুঁজিিতে দেশব্যাপী অনলাইনের মাধ্যমে নিজস্ব ব্যবসায়িক ব্রান্ডিং গড়ে তোলা; যার মধ্যে অনলাইন সুপার শপ, নিজস্ব কুরিয়া সার্ভিস এবং পডকাস্ট ব্রডকাস্টিংয়ের মধ্যে আধুনিক উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।

No comments