কবিতার নাম: "জুলাই ষড়যন্ত্র"

 

Bangladesh Online Awami Taskforce-BOAT

কবিতার নাম: "জুলাই ষড়যন্ত্র"

লেখক: সাইফুল ইসলাম

​অগ্নি-স্রোতে ভেসে এলো, সে এক ভয়াল ডাক,

জুলাই থেকে হলো শুরু, ঘোর ষড়যন্ত্রের পাক।

সারাদেশে স্থাপনাতে জ্বলে ওঠে অগ্নি শিখা,

হিংস্রতার আগুনে যেন মুছে যায় সব লিখা।

​কারাগারে আগুন, দরজা ভাঙার রোল,

কুখ্যাত যত জঙ্গী, হলো উন্মুক্ত ও চঞ্চল।

সন্ত্রাসী দলগুলো মুক্তি পেলো সব,

নয়া এক বিদ্রোহে মেতে ওঠে কলরব।

​কোমলমতি ছাত্র ছাত্রীরা, ভুল ব্যাখ্যার জালে,

অভিভাবকসহ রাস্তায় নামে মিথ্যার আড়ালে।

'মার্চ টু ঢাকা' স্লোগানে প্রকম্পিত পথ,

গণভবন অভিমুখে চলে সেই রথ।

​৫ই আগষ্ট মধ্যাহ্ন বেলা, দুপুর যখন প্রায় এক,

বাংলার আকাশ-বাতাস জুড়ে শুধু চক্রান্তের রেখ।

আসে খবর, সেনা প্রধান ভাষণ দেবে তিনটায়,

হঠাৎ ঘোষণা, বাংলার সব মিডিয়াতে হায়!

​বাংলার মুক্তির পথ যিনি দেখাতেন বারেবার,

তাঁকেই চক্রান্ত করে করা হলো ক্ষমতা পার।

হলো না তো বিপ্লব, এ তো হলো জঙ্গিবাদ জানি,

ইতিহাসে লেখা হলো নব এক কলঙ্গের কাহিনী।

​সেদিনের সেই হাসি, ছিল বড় ফাঁকি,

ছলনায় ডুবালো দেশ, স্বাধীনতা-বিনাশী।

এই কলঙ্কিত দিন, রবে ইতিহাসে স্থির,

জাতীর কপালে এ ক্ষত, রবে অক্ষয় ও গভীর।

No comments

Powered by Blogger.