কবিতার নাম: "বিজয়ের নিশানা"
![]() |
| কবিতা- বিজয়ের নিশানা |
কবিতার নাম: "বিজয়ের নিশানা"
লেখক: সাইফুল ইসলাম
আধার কাটিয়ে আবার ফুটবে নতুন ভোর,
মিথ্যার মেঘ কেটে গিয়ে আসবে আলোর ডোর।
যে মাটিতে লেখা আছে বীরের ইতিকথা,
সে মাটি ভুলবে না আর কোনো নীরব ব্যথা।
ঐক্যের শক্তিতে বলীয়ান হয়ে প্রাণ,
আবার গাইবে সবাই বিজয়ের গান।
লাল-সবুজ পতাকা উড়বে স্বগৌরবে উঁচুতে,
সকল ষড়যন্ত্র হেরে যাবে বাংলার এই মাটিতে।
নতুন সূর্যের আলোয় ধুয়ে যাবে সব কালিমা,
স্বদেশ আবার ফিরে পাবে তার আপন মহিমা।
সেদিন আসবেই ফিরে, নেই কোনো সংশয়,
বাংলার বুকে সত্যের হবেই হবে জয়।

No comments