কবিতার নাম: "ভুলের মাশুল"
![]() |
| কবিতা- ভূলের মাশুল |
কবিতার নাম: "ভুলের মাশুল"
লেখক: সাইফুল ইসলাম
আন্দোলন যেদিকে মোড় নিলো হঠাৎ,
বোঝেনি কি কেউ এর পরিণাম ও পাত?
শিক্ষার্থীরা চেয়েছিল মেধার মূল্যায়ন,
তার মাঝে ঢুকে পড়লো বিদেশি ষড়যন্ত্রের বায়ণ।
সংশোধন হলো ঠিক কোটা প্রথার নীতি,
তবু কেন নেমে এলো রক্ত আর প্রীতি?
সরকার তো দিল মেনে যৌক্তিক সব দাবি,
তাহলে কেন পুড়লো দেশ, হে বুদ্ধিমান কবি?
আন্দোলনের পিঠে চড়ে যারা খেললো জুয়া,
দেশটাকে বানালো তারা পোড়ামাটির কুয়া।
ভাঙচুর, অগ্নিসংযোগ, আর কত বলিদান?
এর মাশুল গুনছে আজ সমগ্র বাংলাদেশ প্রাণ।
নেতৃত্বের চেয়ার আজ শূন্য পড়ে রয়,
খুনী আর জঙ্গীদের মনে উল্লাস আর জয়।
সাধারণ মানুষ আজ দিশেহারা পথে,
ভুলের মাশুল দিচ্ছে তারা প্রতিটা নিয়তিতে।
যে তরুণ হাতে ছিল কলম আর খাতা,
তাকে আজ হাতে দেওয়া হলো হিংস্রতার বার্তা।
বুঝবে তারা কবে এই অন্ধ মোহের ভুল?
শূন্য নদীর বুকে আজ শুধু হাহাকার ও কুল।

No comments